• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর বদলগাছীতে ভ্যানচালক হত্যা: ৫ দিন পর মূল আসামি আশুলিয়া থেকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর বদলগাছীতে ভ্যানচালক
মিঠু হোসেন (৪৩) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল
আসামি মো. রিফাত হোসেনকে (২০) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা
হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
নিহত মিঠু হোসেন উপজেলার সত্যপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
গ্রেফতার রিফাত হোসেন উপজেলার পাত্রাবাড়ী গ্রামের লুৎফর রহমান বাবুর ছেলে।
পুলিশ জানায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের
জিয়া শিমুলিয়া এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মিঠুর মরদেহ পড়ে থাকতে দেখে
স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা
দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।
বদলগাছী থানা পুলিশ জানায়, হত্যার ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে একটি
বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার
ভোরে ঢাকার আশুলিয়া থানার কুড়গা এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে
গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত জানায়, ঘটনার রাতে সে মিঠুর ভ্যানে চড়ে
বাড়ি যাচ্ছিল। পথে পূর্ব শত্রুতার জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে
পালিয়ে যায় রিফাত। গ্রেফতার এড়াতে সে প্রথমে রাজশাহী এবং পরে ঢাকায়
গিয়ে আত্মগোপন করেছিল।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘ঘটনার পাঁচ
দিন পর ভ্যানচালক মিঠু হত্যার রহস্য উদঘাটন হলো। গ্রেফতার আসামিকে মঙ্গলবার
দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category