• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর মান্দায় পথচারীদের দুর্ভোগ নিরসনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সতীহাটের প্রবেশপথে পথচারীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ নিরসনে একটি আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে। স্থানীয় হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই রাস্তার ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা।
রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে নবনির্মিত এই ঢালাই রাস্তার তদারকি ও পরিদর্শন সম্পন্ন হয়।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণেশপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সার্ভেয়ার এহতেসাম বিল্লাহ এবং ইউপি সদস্য শাহাদৎ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুগম যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন কাঁচা-পাকা রাস্তা, কালভার্ট ও হাট-বাজারের উন্নয়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সতীহাটের এই আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হলো, যা পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের চলাচলে বড় ধরনের স্বস্তি এনে দেবে।”
ভবিষ্যতেও ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই জনপ্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category