নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জানা গেছে, নওগাঁ’র পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মীরপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের দুই ছেলে মো. রতন খাঁ (৪০) ও মো. নয়ন (৪৫) (জিআর-৩৩১/২৬); মীরপুর হঠাৎপাড়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. দুলাল হোসেন (২৭) (জিআর-৩৩২/২৬); শ্রীরামপুর গ্রামের মকবুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম সাফি (জিআর-১০৩/১৯) এবং ভারশো গ্রামের মো. রাজেন্দ্রনাথ রাজনের ছেলে মো. শফিকুল হোসেন (২৮) (জিআর-১১০/২৬)।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আদালতের পরোয়ানা বাস্তবায়নে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।