• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

নওগাঁর মান্দায় ৩ হাজার বিঘা জমির ফসল রক্ষায় চকরাজাপুর খাল খননের দাবি

দিনকাল বিডি ২৪ / ২২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় চকরাজাপুর খালের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল ও পুনঃখননের দাবিতে স্থানীয় সংসদ সদস্য এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বরাবর লিখিত আবেদন জানানো হয়েছে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় সামান্য বর্ষাতেই প্লাবিত হচ্ছে এলাকার বিস্তীর্ণ ফসলি জমি। খালটি দ্রুত পুনঃখনন করা গেলে প্রায় ৩ হাজার বিঘা জমিতে নিয়মিত ফসল উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা আত্রাই নদী সংলগ্ন বিশ্ব বাঁধ স্লুইসগেট থেকে কাওয়াবেনী বিল হয়ে সিংগী হাট স্লুইসগেটের মুখ (লুরা হাজির বাড়ি) পর্যন্ত বিস্তৃত ৩ হাজার মিটার দীর্ঘ এই চকরাজাপুর খাল। স্থানীয় গোটগাড়ী বিল, মন্ত্রী বিল, হলুদঘরা বিল, কচুবিলা বিল, ভ্যাবড়ার বিল, কেটেকোলা বিল,ট্যাংগারগাড়ী বিল, চাত্রাবিলা বিল,পদ্মবিলা বিল,বল্যার বিল,হ্যাংচাগাড়ী বিল,ট্যাপাগাড়ী বিল,গুদাবিলা বিল,চুনাগাড়ী বিল,উপরচুনাগাড়ী বিল এবং সোনাবিলাসহ অন্তত ১৬টি ছোট-বড় বিলের পানি নিষ্কাশনের একমাত্র পথ এই খালটি। তবে নাব্যতা সঙ্কটের কারণে পানি নিষ্কাশন পথ অবরুদ্ধ হয়ে পড়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা।
প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন মন্ডল বলেন,দীর্ঘদিন ধরে এই দীর্ঘ রুটটিতে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বর্ষা ও জলাবদ্ধতার মৌসুমে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে থাকে। ফলে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন।
তিনি আরও বলেন, ্রখালটির পানি নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার ও সচল করা সম্ভব হলে এলাকার প্রায় ৩ হাজার বিঘা জমিতে নিয়মিত ফসল উৎপাদন নিশ্চিত করা সম্ভব হবে। এতে কৃষকদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি জাতীয় খাদ্য উৎপাদনেও বড় ভূমিকা রাখবে। সাধারণ কৃষকের কষ্টের কথা বিবেচনা করে আমরা দ্রুত প্রকল্প গ্রহণ ও খাল খননের জন্য সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং বিএমডিএ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category