রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু, দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষ্যে আজ ১২ সেপ্টেম্বর ৩ মাসব্যাপী বিশেষ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই কেন্দ্রীয় অনুষ্ঠানে সারা দেশের সকল সিটি কর্পোরেশন, বিভাগীয়,জেলা ও উপজেলা প্রশাসন স্ব স্ব অধিক্ষেত্র থেকে সরাসরি যুক্ত হয়।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তামোঃ রাকিবুল হাসান,সহকারী কমিশনার (ভূমি)নাবিলা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তামোঃ জাহিদুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম (পিআইও)
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন মেজবাউল হক লিটন, সাংগঠনিক সম্পাদক যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী,স্কাউটস,গার্লস গাইড ও স্থানীয় স্বেচ্ছাসেবকগণও সক্রিয়ভাবে অংশ নেন।১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী ৩ মাসব্যাপী নিরবচ্ছিন্নভাবে চলবে।
এ কর্মসূচির আওতায় সরকারি অফিস, স্থানীয় সরকার প্রতিষ্ঠান,স্কুল-কলেজ, হাট-বাজারসহ অন্যান্য সকল জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ জোরদার করা হবে।