• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর রাণীনগরে রাস্তায় ব্যারিকেড দিয়ে চালককে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনতাই

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ মে, ২০২৫

জুনায়েদ রহমান চন্দন স্টাফ রিপোর্টার :

নওগাঁর রাণীনগরে দড়ি দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে চালককে মারধরের পর বেঁধে রেখে দুইটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার রেলগেট-ঝিনা রাস্তার চকের ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, রাত ৯টা থেকে আনুমানিক সাড়ে ১১টা পর্যন্ত ৭ থেকে ৮ জনের মুখোষধারী ও হেলমেট পরিহিত ছিনতাই চক্র ওই স্থানে ছিনতাই করেছে। ছিনতাইকারীরা দড়ি দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে দুইজন ব্যবসায়ীসহ চারজনের মোটরসাইকেল আটকায়। পরে তাদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এছাড়া চারটি মোটরসাইকেলের মধ্যে ছোট দু’টি মোটরসাইকেল ফেলে রেখে বড় এফজেড ও পালসার দু’টি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

উপজেলার বিজয়কান্দী বড়বড়িয়া গ্রামের ভুক্তভোগী ফায়সাল রেজা রাব্বী নামে এক ডেকোরেটর ব্যবসায়ী জানান, রোববার রাতে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পরে রাত পৌঁনে ১১টার দিকে আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিজয়কান্দী বড়বড়িয়া বাজার থেকে রাণীনগর রেলগেটে যাচ্ছিলাম। পথে রেলগেট-ঝিনা রাস্তার চকের ব্রিজ এলাকায় মোড়ে পৌঁছালে হটাৎ রাস্তায় দড়ির ব্যারিকেড দেয় ছিনতাইকারীরা। এতে আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যাই। এ সময় তিনজন পিছন থেকে আমাকে ধরে ফেলে। এরপর তারা আরও কয়েকজন ছিনতাইকারী এসে আমাকে মারধর শুরু করেন ও ছুরি দেখিয়ে হুমকি দেয়। পরে তারা মাঠের মধ্যে নিয়ে আমাকে হাত-পা বেঁধে ফেলে রাখে এবং আমার কাছে থাকা নগদ ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর ছিনতাইকারীরা আমার দুই লক্ষাধিক টাকা মূল্যের একটি এফজেড মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিয়ে রাব্বী আরও বলেন, ছিনতাইকারী মোট ৭ থেকে ৮ জন ছিল। তারা আমাকে মাঠের মধ্যে নিয়ে গেলে দেখতে পাই আমাদের বড়বড়িয়া এলাকার তিনজনকে ও ঝিনা গ্রামের একজনকে তারা বেঁধে জমির মাটিতে ফেলে রেখেছে। ছিনতাইকারীদের মধ্যে কেউ মাস্ক পড়ে ছিল, আবার দুইজন হেলমেট পরিহিত ছিল। তারা সেখানে প্রায় আড়াই ঘন্টার মত ছিনতাই চালিয়ে গেছে। পরে আমরা একে অপরের হাত-পা খুলে বাড়ি ফিরি।

আরেক ভুক্তভোগী বড়বড়িয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদ। তার বাবা মেম্বার শাহাজান আলী স্বপন জানান, ছেলে রাণীনগর বাজার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে রেলগেট-ঝিনা রাস্তার চকের ব্রিজ এলাকায় মোড়ে পৌঁছালে ছিনতাইকারীরা দড়ি দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে ধরে ফেলে। এরপর তাকে মারধর করে বেঁধে মাঠের মধ্যে ফেলে রেখে তার কাছে থাকা নগদ সাড়ে ১২ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় রাতেই আমরা থানায় গিয়ে পুলিশকে জানিয়েছি।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এই ঘটনাটি আমি এখন পর্যন্ত জানি না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category