স্টাফ রিপোর্টারঃ নওগাঁর বদলগাছীতে অবৈধ সম্পর্কে জরিয়ে পরার অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও তার ভাগ্নেকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মিঠাপুর ইউনিয়নের এক প্রবাসীর বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।স্থানীয়রা জানান,ওই গ্রামের জনৈক ফারুক হোসেন কয়েক বছর যাবৎ জীবিকার জন্য সৌদি আরবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এই সুযোগে ওই প্রবাসীর স্ত্রীর সম্পর্কে ভাগ্নে একই ইউনিয়নের আমেরিকা পাড়ার বাসিন্দা সুমন হোসেন (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের গভীরতা বেড়ে যাওয়ায় গত ২ মে শুক্রবার দিবাগত রাতে প্রবাসী মামার বাড়িতে ওই কিশোর ভাগ্নে যায়। ওই বাড়ীতে মামি-ভাগ্নে শারীরিক সম্পর্কে জরিয়ে পরেছে বলে এক প্রতিবেশী স্থানীয়দের জানান। এখবর পেয়ে স্থানীয় লোকজন প্রবাসীর শয়ন ঘর থেকে তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করে থানা পুলিশে সোপর্দ করে।শনিবার দুপুরে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে।