• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় ককটেল বিস্ফোরণ প্রায় অর্ধশত অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দোতলা বাড়ির টিনের চালা উড়ে গেছে।তবে এ বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ৮মে বৃহস্পতিবার উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ককটেল বিস্ফোরণের পর থেকে ওই বাড়ীর মালিক নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন। স্থানীয়রা জানান, বিকট শব্দে ৪-৫ টি ককটেল বস্তুর বিস্ফোরণ ঘটলে প্রতিবেশী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।এ বিস্ফোরণে ওই দোতলা কাঁচা বাড়ির টিনের চালা উড়ে যায়। ওই বাড়িতে কিভাবে ককটেল এসেছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ধূম্রজাল তৈরি হয়েছে।স্থানীয়দের ধারণা সম্প্রতি এ বাড়িতে বেশ কয়েকজন ধান কাটা শ্রমিক ছিল। তাদের মধ্যে কেউ ককটেল সদৃশ্য বস্তু গুলো এনে এলাকায় কোন নাশকতার পরিকল্পনা করে ছিল।ঘটনার পর মান্দা ও নিয়ামতপুর সার্কেলের সার্কেল অফিসার জাকির হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ককটেল বিস্ফোরণের ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category