• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় খোলা বাজারে ওএমএস চাল-টিসিবির তেল বিক্রি, প্রতিষ্ঠান সিলগালা

দিনকাল বিডি / ১৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় খোলা বাজারে খাদ্য অধিদপ্তরের ওএমএস চাল ও টিসিবির তেল বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
রোববার বিকেলে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের সরাইল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠান সিলগালা করেন। এছাড়াও শিকারপুর বাজারে বিভিন্ন অপরাধের দায়ে আরও ৪ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠান হলো-সরাইল এলাকায় অবস্থিত মুসা স্টোর, শিকারপুর বাজারের হারুন হোটেল, আলাউদ্দিন চা স্টল, মকুল স্টোর, সাদিয়া ফার্মেসী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, বিকেলে সরাইল বাজারে অভিযান পরিচালনা করলে মুসা স্টোরে সরকার কর্তৃক ভর্তুকি মূল্যের (টিসিবি) সয়াবিন তেল এবং খাদ্য অধিদপ্তরের ওএমএস চাল বিক্রিয় করতে দেখা যায়। এসময় প্রায় ১০ বস্তা (৩০ কেজি) ওএমএস চাল ও ও টিসিবির ৩ বোতল (৬ লিটার) সয়াবিন তেলসহ ওই প্রতিষ্ঠানটি ১৫ দিনের জন্য সিলগালা করে সময়িক বন্ধ ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে ওই প্রতিষ্ঠানের মালিক যোগায়োগ না করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিকারপুর বাজারে অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি, আয়োডিন বিহীন খোলা লবণ ব্যবহার, অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে হারুন হোটেলকে ১ হাজার টাকা, আলাউদ্দিন চা স্টলকে ১ হাজার টাকা, মকুল স্টোরকে ৫ হাজার টাকা ও সাদিয়া ফার্মেসীকে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category