• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় দুদক-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দূর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় দুদক কার্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ’র উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় মাঠ পর্যায়ে দূর্নীতি প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরী, দূর্নীতি প্রতিরোধে সততা সংঘ ও সততা ষ্টোরের ভুমিকা নিয়ে আলোচনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারেজ উদ্দিন এবং দূর্নীতি প্রতিরোধে দূর্নীতি প্রতিরোধ কমিটির ভুমিকা নিয়ে আলোচনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদক নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা কর্মচারীগণ শপথবাক্য পাঠ করেন। দুদক কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাহমুদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category