• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় বিএনপি নেতার বাসা থেকে আওয়ামীলীগ নেতার এপিএস গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ মে শুক্রবার ভোর ৫ টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের এক বিএনপি নেতার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, আব্দুল ওয়াহেদ খান টিটু পালিয়ে এসে চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নেয়। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে টিটুকে গ্রেফতার করে। স্থানীয়রা জানান, সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি। গ্রেফতারকৃত আব্দুল ওয়াহেদ টিটু রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।
বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।তাকে আদালতে প্রেরণের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category