• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মুজিব গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৮৭ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর নিয়ামতপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। ৩০ এপ্রিল বুধবার উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।এদিন দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় ওই চেয়ারম্যানকে দেখতে পেয়ে তাকে ছাত্রদল নেতারা আটক করে থানা পুলিশে খবর দেয়।সৈয়দ মুজিব পাঁড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাঁড়ইল গ্রামের মৃত আজাদ আলীর পুত্র।স্থানীয়রা জানান,দাপ্তরিক কাজ শেষে উপজেলা পরিষদ থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেয়।এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেনসহ ৭-৮ জন ছাত্রদলের নেতাকর্মী তার গতিরোধ করে এবং তাকে থানা পুলিশে সোর্পদ করে। বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গত বছরের ১১ নভেম্বরে দায়ের করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category