• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় ভিজিলেন্স ও অবজারভেশন টীমের মান্দায় বিভিন্ন এলাকা পরিদর্শন

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে গঠিত জেলা ভিজিলেন্স ও অবজারভেশন টীম নওগাঁ-৪ মান্দা আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

টীমের প্রধান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা’র নেতৃত্বে এই টীমের সদস্যরা নওগাঁ জেলা প্রশাসকের বাসভবন থেকে যাত্রা শুরু করেন।

টীম মান্দা উপজেলা সদর, মৈনম ইউনিয়ন, কাঁশোপাড়া ইউনিয়ন, নুরুল্যাবাদ ইউনিয়ন, কালিকাপুর ইউনিয়ন, প্রসাদপুর ইউনিয়ন, মান্দা ইউনিয়ন, কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

এ টীমের সদস্যরা সাধারণ ভোটারদের সাথে স্থানীয় পরিবেশ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তাঁরা ভোটারদের আগামী ৭ জানুয়ারি’র নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান।

যাঁরা বা যে মহল এ ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে সাধারণ মানুষদের আশ্বস্ত করেন।

এ সময় টীমের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, আতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ ক্রাইম আহসানুজ্জামান র‍্যাব -৫ এর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান,

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category