• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় ১৮৬ কোটি টাকা ব্যায়ে ৩৭ কিলোমিটার মহাসড়কের উদ্বোধন

দিনকাল বিডি / ২১১ Time View
প্রকাশঃ বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার নওহাটা- চৌমাসিয়া-রাজশাহী অংশের ৩৭ কিলোমিটার উন্নয়নকৃত মহা সড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নওগাঁসহ দেশের বিভিন্ন জেলার দুই হাজার কিলোমিটার মহাসড়কের উদ্বোধন করেন ।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নওগাঁ জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ আয়োজিত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার।
অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আব্দুল মালেক, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, রাজশাহী-নওগাঁ-চৌমাশিয়া (আর-৬৮৫) মোট ৫৮ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে ৩০৭ কোটি ৮৬ লক্ষ টাকা। এর মধ্যে নওগাঁ অংশে উন্নয়নকৃত ৩৭ কিলোমিটার সড়কে ব্যায় হয়েছে ১৮৬ কোটি টাকা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category