• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁ জেলাসহ উপজেলায় পর্যটক কেন্দ্রে পর্যটকদের বরণ করতে প্রস্তুত

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ জেলাসহ উপজেলায় পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত ।

নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার হইতে শুরু করে, ধামইরহাট উপজেলার জাতীয় উদ্যান আলতাদীঘি, জগদ্দল মহাবিহার, ভীমের পান্টি, পত্নীতলা উপজেলার ঐতিহাসিক দিবর দিঘি, মান্দা উপজেলার ঐতিহাসিক কুসম্বা মসজিদ, আত্রাই উপজেলার কবিগুরুর কাচারী বাড়ি, জেলা পরিষদ শিশু পার্কসহ রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী হাতিরপুলের রতনডারা খাল এলাকায় বিনির্মাণ করা প্রাকৃতিক পরিবেশে পাখি পল্লী পর্যটন এলাকা।

বিশেষ করে পাখি পল্লীতে নির্মাণ করা ঝুলন্ত সেতুর আদলে তৈরি করা সেতুটি ইতোমধ্যই বিভিন্ন গণমাধ্যম ও ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে, অন্যান্য পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো ইদে পর্যটকদের বরণের অপেক্ষায়।

অপরদিকে নতুন করে পর্যটন কেন্দ্র হিসেবে দেশজুড়ে ভ্রমণ পিপাসুদের মাঝে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে জেলার রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী হাতিরপুলের বিনির্মাণ করা প্রাকৃতিক পরিবেশে পাখি পল্লী পর্যটন এলাকা। বর্ণিল আকার ধারণ করা ঝুলন্ত সেতুটি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

রঙ্গিন ঝুলন্ত সেতুর আকর্ষনে পাখি পল্লীতে গত ইদের চেয়ে আসন্ন ইদে লক্ষাধিক পর্যটকদের আগমন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category