• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে কবি’র আড্ডা

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে কবি’র আড্ডা পর্ব ৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের ফুড প্যালেসে আড্ডার আয়োজন করে স্থানীয় শিল্প- সাহিত্য বিষয়ক সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ। আড্ডায় আলোচনার মূলে ছিলেন কবি তিথি আফরোজ।

এসময় সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার রবিন শীষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কবি ও কথাসাহিত্যিক মনোয়ার লিটন, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, কবি ও গল্পকার হাবিব রতন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক চর্যাপদ গবেষক ও গল্পকার আশরাফুল নয়ন।

আড্ডায় কবি তিথি আফরোজের সাহিত্যকর্ম ও ব্যাক্তিজীবন তুলে ধরে আলোচনাসহ কবি’র রচিত কবিতা পাঠ করেন কবি অনিন্দ্য তুহিন, রফিক বকুল, মারিয়া নূর, রোকেয়া শাকিলা, আসলাম হোসেন, স্বপ্না মুনি, মোহাম্মদ নাসির, আবু রেজা এবং শহিদুল ফেরদৌস প্রমূখ। পরে সংগঠনের পক্ষ থেকে কবিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category