• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নগরীতে বিপুল পরিমান গাঁজা ও সিগারেট-সহ মা-ছেলে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজা
ও সিগারেট-সহ মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মে) দিনগত রাত পৌনে ৩টায় মহানগরীর চন্দ্রিমা থানার
হাজরাপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১২.৭৮৪ কেজি
গাঁজা, বিভিন্ন ব্যান্ডের ১৩৭৩ প্যাকেট সিগারেট ও নগদ ৬৫,২৭২ টাকা
জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ রওশন আরা (৫৫), সে মহানগরীর চন্দ্রিমা
থানার হাজরাপুকুর এলাকার মৃত আব্দুল খালেক শেখের স্ত্রী ও রওশনের ছেলে
সুমন।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার (৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে
চন্দ্রিমা থানা পুলিশ জানতে পারেন, নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর
এলাকায় রওশনের বাড়িতে জনৈক মাদক কারবারীরা মাদকদ্রব্য বিক্রয়ের জন্য
অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টায় বর্ণীত স্থানে
অভিযান চালিয়ে আসামি রওশন ও সুমনকে গ্রেফতার করেন চন্দ্রিমা থানার
অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে এসআই মোঃ
আব্দুল হাকিম সরকার ও সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে ১২.৭৮৪
কেজি গাঁজা, বিভিন্ন ব্যান্ডের ১৩৭৩ প্যাকেট সিগারেট ও নগদ ৬৫,২৭২
টাকা উদ্ধার হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category