• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নগরীতে মেয়েকে গালিগালাজ করার প্রতিবাদ করায় বখাটেরা হত্যা করলো যুবতীর পিতাকে!

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী.
রাজশাহী: রাজশাহী মহানগরীতে যুবতীকে (১৮)
অকাথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় যুবতীর পিতাকে প্রকাশ্যে
পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নান্টু, খোকন,
বিশাল-সহ ১০/১২জন দূর্বৃত্তদের বিরুদ্ধে।
বুধবার (১৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বোয়ালিয়া
মডেল থানার তালাইমারী শহীদ মিনারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন (৫২), তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার
তালাইমারী এলাকার মৃত আজদারের ছেলে।
নিহতের চাচাত ভাই মোঃ সোহাগ জানায়, বুধবার দুপুরে প্রাইভেট
কোচিং শেষে তার এসএসসি পরিক্ষার্থী ভাতিজি বাড়ি ফিরছিলেন। পথে
নান্টু তার পথরোধ করে অকাথ্য ভাষার গালিগালাজ করে। বাড়ি ফিরে যুবতী
বিষয়টি তার বাবা-মা’কে জানায়। এদিন দিনগত রাত সাড়ে ১০টার দিকে
তালাইমারী শহীদ মিনার মোড়ে জালালের চায়ের দোকালে অভিযুক্ত নান্টুর
পিতার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে যুবতীর পিতা আকরাম হোসেন
আলপচারিতা করছিলেন। এরপর তিনি চায়ের দোকান থেকে বের হয়ে বাড়িতে
যাওয়ার সময় নান্টু, খোকন, বিশাল-সহ ১০/১২জন দূর্বৃত্তরা যুবতীর পিতার
উপর প্রকাশ্যে জনসম্মুখে অর্তর্কীত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দ্বারা
শরীরে ও মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে
উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক প্রয়োজনীয় পরিক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
জানতে চাইলে বোয়লিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ
মোস্তাক আহমেদ জানান, হত্যাকান্ডের বিষয়ে নিহতের পরিবার বাদী হয়ে
বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা দায়ের করেছেন। বৃহস্পতিবার
রামেক হাসপাতাল মর্গে নিহতের লাশ ময়নাদন্ত সম্পন্ন শেষে তার পরিবারের
কাছে হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ
মোতায়েন করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান
ওসি।
এদিকে, বৃহস্পতিবার বিকাল ৫টায় নিহতের লাশ নিয়ে শহীদ মিনার
মহাসড়কের পাশে আসামীদের দ্রুত গ্রেফতার শাস্তির দাবিতে নিহতের
পরিবার ও এলাবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category