• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নগরীতে মোটরসাইকেলের ট্যাংকির নিচে লুকানো ৬লাখ টাকার হেরোইন! গ্রেফতার দুই মাদক কারবারী

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

মহানগরীতে মোটরসাইকেলের ট্যাংকির
নিচে লুকালো অবস্থায় ৬লাখ টাকার হেরোইন-সহ দুই মাদক কারবারী
গ্রেফতার করেছে করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৯ মে) দিনগত রাত সোয়া ১২টায় নগরীর কাশিয়াডাঙ্গা
থানাধীন আলিগঞ্জ আদর্শগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ
সময় তাদের কাছ থেকে হেরোইন-৬০ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেল
জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ পলাশ আলী (৩৩), ওই এলাকার মোঃ মুনছুর আলীর
ছেলে ও মোঃ রাকিব হোসেন (৩২) একই এলাকার মোঃ গোলাপ হোসেনের
ছেলে।
শুক্রবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর
একটি আভিযানিক দল জানতে পারেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা
থানাধীন আলিগঞ্জ নামক এলাকায় কতিপয় মাদক কারবারী সীমান্তবর্তী
এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নিজ বাড়ী থেকে বিক্রি করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান পরিচালনা করে ২জন মাদক
কারবারীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত
মোটরসাইকেলের তেলের ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬০
গ্রাম হেরোইন উদ্ধার করে। যাহার অনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। তারা দীর্ঘদিন যাবত
মাদকদ্রব্য হেরোইন, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট-সহ বিভিন্ন
ধরণের মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার মাদক
কারবারী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল বলে
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।
শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে
কাশিয়াডাঙ্গা পুলিশ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category