• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নগরীর গুড়িপাড়ায় হেরোইন-সহ মাদক কারবকারী বুলবুল গ্রেফতার পালিয়েছে ডলি বেগম

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক দুটি অভিযানে ২২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা-সহ মোঃ বুলবুল হোসেন (২৫), নামের এক মাদক কারবারীকে করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৭ মে) সকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ বুলবুল হোসেন, সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান। তিনি জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে হেরোইন বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে সকাল পৌনে ৯ টায় বর্ণীত বাড়িতে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে বুলবুলকে গ্রেফতার পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

একই সময় যৌথ বাহিনী নারী মাদক কারবারী মোঃ ডলি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের ১ লাখ ৩৮ হাজার ৯০ টাকা নগদ উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ডলি বেগম পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার মাদক কারবারী বুলবুলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category