• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নদী উদ্ধারের নামে জন হয়রানি বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ভিক্ষোভ সমাবেশ

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মোঃ নাজমুল ইসলাম

নেত্রকোনা প্রতিনিধিঃ

নদী উদ্ধারের নামে জন হয়রানি বন্ধসহ ভীতিকর পরিমাপ কার্যক্রম বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেটের সামনে হাজারো মানুষের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, আবুল বাসার হাদী, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শাহাদাত নাজু, তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান ইমন, রাসেল ফারুকসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মচারী ‘নদী উদ্ধার’ অভিযানের নামে নেত্রকোনা পৌর এলাকার মগরা নদীর তীরবর্তী বাসিন্দাদের বাড়িঘর ও দোকানে বিনা নোটিশে প্রবেশ করে সিএস নকশার ভিত্তিতে পরিমাপ কার্যক্রম চালাচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, গত ১৫ মে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করতে বলা হয়। সেখানে বোর্ডের এক কর্মকর্তা ‘পানি সম্পদ মন্ত্রণালয়ের’ একটি কপি দেখালেও সিএস নকশা অনুযায়ী পরিমাপের কোনো উল্লেখ সেখানে নেই। পরবর্তীতে তিনি ‘হাইকোর্টের একটি আদেশ’-এর কথা বললেও তা দেখাতে ব্যর্থ হন।

এ প্রসঙ্গে বক্তারা বলেন, অতীতে সদর এসি (ল্যান্ড) বুলবুল আহমেদ তালুকদার নিজে উপস্থিত থেকে বিআরএস নকশা অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সরকার যেখানে বিআরএস ছাড়া কোনো খাজনা গ্রহণ করে না, সম্পত্তি অনুমোদন বা হস্তান্তর করে না, সেখানে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মচারী সিএস নকশা দেখিয়ে ব্যক্তিমালিকানাধীন জমি মাপার ভয় দেখিয়ে অর্থ আদায়ের পায়তারা করছে।

নেত্রকোনার সচেতন নাগরিকরা বলেন, তারা উন্নয়ন চান, তবে তা যেন জনগণের হয়রানি বা জানমালের বিনিময়ে না হয়। “জনগণের জন্য উন্নয়ন, উন্নয়নের জন্য জনগণ নয়”—এটাই তাদের দাবি। পরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category