• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নদী বাঁচাতে না পারলে দেশ রক্ষা সম্ভব নয়: নৌ প্রতিমন্ত্রী

দিনকাল বিডি / ২৫১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নদী বাঁচাতে না পারলে বাংলাদেশকে রক্ষা সম্ভব নয় জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, নদী রক্ষায় কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন কাজ করছে। নৌ পরিবহন ও পানি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে নদী রক্ষায় যৌথভাবে কাজ করছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভা কক্ষে আত্রাই, ইছামতি, বড়াল, মহানন্দা, পুনর্ভবা নদীর সমীক্ষা নিয়ে বিভাগীয় কর্মশালায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা চাই সাধারণ মানুষও নদী রক্ষায় এগিয়ে আসুক। মানুষের মধ্যে সচেতনতা আসুক। নদীগুলো দখল দূষণের হাত থেকে রক্ষার জন্য বর্তমান সরকার পদক্ষেপ নিচ্ছে।
রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, রাজশাহী পুলিশ কমিশনার, আবু কালাম সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category