মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস/২০২২ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠের মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে বাড়িঘর, অফিসসহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগলে তা নিভানোর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাচোল স্টেশনের টীমের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নাচোলের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যকর” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে প্রকৃতিক দুর্যোগ মেকাবেলা করার কলাকৌশল প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও জান্নাতুন নাইম মুন্নী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নাচোলর উপ-সহকারি প্রকৌশলী জাকির হোসেন। ফায়ার সার্ভিসের মহড়া পরিচালনা করেন নাচোল ফায়ার স্টেশনের(লীড়ার) ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হারুন অর রশিদ।