• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে ওয়াকফ স্টেট তদন্তে রাজশাহী কার্যালয়ের পরিদর্শক

দিনকাল বিডি / ৪৩৪ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের রাজবাড়িহাট এলাকায় অভিযোগের প্রেক্ষিতে ওয়াকফ স্টেটের সম্পত্তি পরিদর্শন করলেন বাংলাদেশ ওয়াকফ স্টেট প্রশাসক রাজশাহী কার্যালয়ের পরিদর্শক শামীমুল হক। রাজবাড়িহাট এলাকার বর্তমান ওয়াকফ স্টেটের মোতায়াল্লী আবুল কালাম আজাদ জানান, রাজাড়ি মোহাম্মদপুর দিঘিপাড়ার মৃত তাহের উদ্দীনের ছেলে আবু সাইদ বাবুর অভিযোগের প্রেক্ষিতে আজ রবিবার বেলা ১১টায় রাজবাড়ি হাটের পাশে বাংলাদেশ ওয়াকফ স্টেটের মোহাম্মদপুর মৌজার ২১১, ২১৮,২২৮নং খতিয়ানের ৪২টি দাগে ১১.৪৮ একর সম্পত্তি দেখাশুনা করার জন্য ১৯৫৫ সালে পীরবুড়া দেওয়ান সাহেব ওয়াকফ স্টেটে সম্পত্তি ওয়াকফ করেন। সর্বপ্রথম মোহাম্মদপুর দিঘিপাড়ার মৃত লালচাদ মন্ডল ওই সম্পত্তির মোতায়াল্লী নিযুক্ত হন। তাঁর মৃত্যান্তে ওয়ারিশসূত্রে মোঃ আবুল কালাম আজাদ মোতায়াল্লী নিযুক্ত হন। বাংলাদেশ ওয়াকফ স্টেটের অনুমতিক্রমে রাজবাড়ি হাট এলাকায় বিভিন্ন মার্কেট, মাদ্রাসা, মসজিদ নির্মান ও পুকুর খনন করা হয়। কিন্তু পরবর্তিতে রাজবাড়ি হাটের পশিচমে রাজাড়ি মোহাম্মদপুর দিঘিপাড়ার মৃত তাহের উদ্দীনের ছেলে আবু সাইদ বাবুর দোকান ঘর সরানো নিয়ে জটিলতার সৃষ্টি হয়। আবু সাইদ বাবু রাজশাহী বাংলাদেশ ওয়াকফ স্টেটের প্রশাসক বরাবর মোতাওয়াল্লী আবুল কালাম আজাদ ও নাচোল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে আজ রবিবার বাংলাদেশ ওয়াকফ স্টেট প্রশাসক’র রাজশাহী কার্যালয়ের পরিদর্শক শামীমুল হক সরেজমিনে তদন্তে আসেন। সরেজমিন তদন্তের সময় উভয় পক্ষের শুনানীকালে, বাদী ও বিবাদীদ্বয়, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category