• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাচোলে কৃষকদের মাঝে প্রণোদনার ধানবীজ ও সার বিতরণ

দিনকাল বিডি / ৩০৯ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোর্টার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দুর্বার” প্রতিপাদ্যকে উপজীব্য করে সাত হাজর প্রান্তিক কৃষকের মাঝে ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল(উফশী)ও হাইব্রিড জাতের উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে উফশী ধানবীজ ও রাসায়নিক সার এবং হাইব্রিড ধানবীজ সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ধানবীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মিথিলা দাস, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর। এসময় আরও উপস্থিত ছিলেন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারীয়া আল মেহরাব, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু, নেজামপুর ইউসিনয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, সহকারি প্রগ্রামার(আইসিটি) সোহোল রানা, উপজেলা কৃষি দপ্তরের উপহসকারি কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, আমিনুল ইসলাম ও গোলাম মর্তুজাসহ তালিকাভূক্ত প্রান্তিক কৃষকগণ। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, চলতি রবি মৌসুমে চারটি ইউনিয়ন ও পৌর এলাকার তালিকাভূক্ত চার হাজার কৃষকের মাঝে ২কেজি করে হাইব্রিড ধানবীজ ও তিন হাজার কৃষকের মাঝে ৫ কেজি উফশী ধানবীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ কার্যক্রম শুরু করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category