• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে “তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”-শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে উপজীব্য করে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) শাহিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইহানুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপু, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান ও জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী মাহবুব আলম। তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক দিনব্যাপি কর্মশালায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক কুইজ,রচনা, বিতর্ক ও জুলাই-৩৬ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category