• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাচোলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৫৯২ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (১৫ই অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠের মঞ্চে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়া পদ্ধতির লিফলেট বিতরণ করা হয়। সেখানে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন। পরে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় ভিডিও ক্লীপ প্রদর্শন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, ইউএইচএফপিএ’র প্রতিনিধি ডাঃ আতিক মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, পরিসংখ্যান কর্মকর্তা আল আমিনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাচোল স্টেশনের আয়োজনে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল ও মহড়া প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category