মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনতা এক মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ শুক্রবার উপজেলার মাক্তাপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে এনামুল(৪২)সকাল ১০ টায় তার কালো রঙের ডিসকাভার ১২৫ সিসি
মোটরসাইকেল(নবাবগঞ্জ-হ ১৫-০০৫৭)টি নাচোল কাঁচা বাজারে রেখে সব্জি ক্রয় করে ফিরে দেখেন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাচ্ছে। তার ডাক-চিৎকারে উপস্থিত লোকজন ওই চোরের পিছনে ধাওয়া করে রেল স্টেশন এলাকায় ধরা পড়ে। সেখানে উত্তেজিত জনতা গণধোলাইয়ের পর নাচোল থানাপুলিশের নিকট হস্তান্তর করে। ডিউটি অফিসার জানান, ধৃত চোর রাজশাহী জেলার কালবিপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আক্কেল আলী(৪০) বলে ওই চোর স্কবীকার করে। এব্যাপারে নাচোল থানায় মামলা হয়েছে।