• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোল থানায় ওপেন হাউসডে অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২১৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ, নাচোল প্রতিনিধি-

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় ওপেন হাউস ডে
অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় থানা
চত্বরে ও থানার আয়োজনে অফিসার ইনচার্জ মনিরুল
ইসলামের সভাপতিত্বে ্য়ঁড়ঃ;পুলিশই জনতা, জনতাই পুলিশ্য়ঁড়ঃ;- এ
প্রতিপাদ্যকে উপজীব্য করে চুরি, ডাকাতি, ছিনতাই
ইভটিজিং প্রতিরোধে বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। ওপেন হাউস ড্#ে৩৯;র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(গোমস্তাপুর সার্কেল)
হাসান তারেক। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন
নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। এসময়
পুলিশের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাচোল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা জামায়তে ইসলামীর
সেক্রেটারী মাওলানা মোবারক আলী, পৌর জামায়াতের
আমীর মনিরুর ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু
তাহের খোকন, সাবেক পৌর কাউন্সিলর জহরুল হক, নাচোল
উপজেলা রিপোটার্স ইউনিটি‘র সভাপতি ইব্রাহীম
বাবু ,সাধারনসম্পাদক এমএকে. জিলানী, বরেন্দ্র
প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম ও প্রভাষক মনিরুল
ইসলাম। এসময় থানার ওসি(তদন্ত) এস.এম. নূরুল কাদির
সৈকতসহ থানাপুলিশের অন্যান্য কর্মকর্তা,
গ্রামপুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও
স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
উপস্থিত জনতা পুলিশের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট
অভিযোগ আনেন। অনুষ্ঠানের শেষে থানার অফিসার
ইনচার্জ মনিরুল ইসলাম ও সার্কেল অফিসার হাসান
তারেক জনতার অভিযোগের জবাব প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category