• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

নাটোরের বড়াইগ্রামে নাইট্রোজেন বাহী ট্রাক উল্টে মহাসড়কে গ্যাস ছড়িয়ে আতঙ্ক, এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন

দিনকাল বিডি ২৪ / ৫০ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প এলাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা ঘটে যাওয়া ট্রাকটিতে থাকা নাইট্রোজেনের ছোট ছোট ট্যাংকার থেকে অতি দ্রুত কেমিক্যাল বা গ্যাস চারপাশে ছড়িয়ে পড়ায় প্রায় তিন থেকে চারশত মিটার এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় অধিবাসী ও মহাসড়কের পথচারীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আজ শনিবার সকাল আনুমানিক ৯:৩০ টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পাম্প সংলগ্ন এলাকায় ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে আসা নাইট্রোজেনবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। উল্টে যাওয়ার পরপরই বিকট শব্দে গাড়িটিতে থাকা সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যে বায়ুমণ্ডলে গ্যাস ছড়িয়ে পড়ে এবং সাদা ঘন কুয়াশার মতো প্রায় ৩০০-৪০০ মিটার এলাকা ঢেকে যায়। উদ্ধার অভিযান ও সতর্কতামূলক ঘটনার পর পরই নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা দূরে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। এতে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত নাইট্রোজেনবাহি গাড়িটি উদ্ধার করে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category