• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাটোরের বাগাতিপাড়ায় মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে সরকারি কর্মচারী প্রত্যাহার:

দিনকাল বিডি / ৮১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মোঃ সাাইফুল ইসলাম, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর হরুনর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন।

সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে উপজেলার মালঞ্চি বাজারে স্থানীয় কয়েকজনের সাথে আড্ডা দেওয়ার সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলা ও নির্মম গণহত্যার বিষয়ে কথা উঠলে মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন হারুন। এ নিয়ে রাতেই তার শাস্তির দাবিতে উপজেলা চত্ত্বরে বিক্ষোভ মিছিল করে তাওহীদি জনতা। একই দাবিতে মঙ্গলবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এ.কে.এম আফজাল হোসেনের নের্তৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাগাতিপাড়া মডেল থানার ওসি এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়। এরপর অভিযুক্ত হারুনর রশিদকে প্রত্যাহারের নির্দেশ দেন জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category