• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

নাটোরের মানুষের উন্নয়নে আমি নিজের জীবন উৎসর্গ করলাম-প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, আমি শুধু লালপুর-বাগাতিপাড়ার নয়, পুরো নাটোরের উন্নয়নে কাজ করবো। আমার বাবা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল নাটোরের উন্নয়নে যেসব কাজে হাত দিয়েছিলেন, আমি সেখান থেকেই আবার কাজ শুরু করবো।

নাটোরের চারটি আসনের মানুষের জীবনমান উন্নয়নে আমি বাবার মতই নিজের জীবন উৎসর্গ করবো। আপনারা আমার পাশে থাকেন, আমি নাটোরকে একটি উন্নত সমৃদ্ধ জেলা হিসাবে গড়তে কাজ করে যাবো ইনশাল্লাহ।

তিনি শনিবার সকালে ঢাকা থেকে নাটোরে যাবার পথে বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভার শুরুতেই জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সামজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সবংর্ধনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category