• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাটোরের লালপুর বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে সাগরের নির্বাচনী প্রচারণা শুরু

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ শনিবার, ৪ মে, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে শহীদ মমতাজ উদ্দীন এমপি, ও সাবেক শেফালী মমতাজ এমপির, সুযোগ্য পুত্র ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২রা মে) প্রতীক বরাদ্দ পাওয়ার পর শুক্রবার জুম্মার নামাজ পড়ে মিল্কীপাড়া তাদের পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন তিনি।
এ সময় শামীম আহমেদ সাগরের সঙ্গে ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরে আলম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গোলাম মুর্শেদ, যুগ্ন সম্পাদক আলতাব হোসেন , দপ্তর সম্পাদক ইউসুফ আলী, সহ-দপ্তরসম্পাদক রাশেদুল

ইসলাম , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গিয়াস কামাল , স্বাস্হ্য বিষয়ক সম্পাদক বাবুল আকতার, ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সহ প্রচার সম্পাদক রমজান আলী, , আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক মকলেছুর রহমান, , দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম লাভলু, কদমছিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও

লালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আনছারুল হক, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, আড়বাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন,মানিক উদ্দিন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রির্টানিং কর্মকর্তা সাগরকে কাপ পিরিচ প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পরদিন মিল্কীপাড়া পারিবারিক কবরস্থানে বাবার করব জিয়ারত করেন সাগর।

প্রসঙ্গত, জেলা রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান জানান, আগামী ২১ মে ২য় ধাপে লালপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category