• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাটোরে আদালতের মালখানা পরিদর্শনে রাজশাহী ডিআইজি

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরে আদালতের মালখানা পরিদর্শন করেন রাজশাহীর রেঞ্জের ডিআইজি মোঃ শাহজাহান। আজ ১৪ এপ্রিল সোমবার দুপুর একটার দিকে তিনি এই মালখানা পরিদর্শনে আসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
মালখানা পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত মালখানার থেকে কী কী চুরি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। এজন্যে আরো কয়েকটা দিন লাগতে পারে। মালখানায় কী কী ছিল, কী কী হারিয়েছে সমস্ত কিছু মেলানোর পরে জানানো হবে কতটুকু টাকা-পয়সা, স্বর্ণালংকার বা অন্যান্য জিনিসপত্র হারিয়েছে এবং কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য ১১ মার্চ শুক্রবার আদালতের মালখানার গ্রিল কেটে, তালা ভেঙে বিপুল পরিমাণ অর্থ এবং স্বর্ণালংকার চুরি যায়। পরে কোর্ট ইন্সপেক্টর মোস্তফা কামাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন বরখাস্ত কৃত এক পুলিশ সদস্য সহ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যে ৬১ লক্ষ টাকা সহ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category