• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসুচি:

দিনকাল বিডি / ১৩৩ Time View
প্রকাশঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের পরিকল্পিত সহিংসতা ও নাশকতা রুখতে এবং আওয়ামীলীগের অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান কর্মসুচি পালন করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বুধবার সকালে শহরের কানাইখালি এলাকায় এই কর্মসুচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব, মশিউর রহমান ফুয়াদ, যুগ্ম আহ্বায়ক অনিক সরকার, যুগ্ম সদস্য সচিব মাহমুদ চৌধুরী নিলয়, জেলা নাগরিক কমিটির প্রতিনিধি সানিউল ইসলাম সানি, আবদুল্লাহ আল্ নোমান পিয়াস, হারুনুর রশিদসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, দেশকে নতুন করে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নানা অপতৎপরতা চালাচ্ছে। এছাড়া আওয়ামী লীগ দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। সবাইকে সম্মিলিতভাবে এই অপতৎপরতা রুখে দেবার আহবান জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category