আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি:
নাটোর জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন তথ্য ও প্রত্যক্ষ অংশগ্রহণে ৩ টি গাঁজার গাছ সহ মানিক প্রাঃ (৫৮) নামের একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। আটক মানিক নাটোর সদরের ছোট হরিশপুর গ্রামের মৃত আলেক প্রাং এর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেয়া তথ্য মতে আজ বেলা ১১টার দিকে নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ছোট হরিশপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
আটক মানিক প্রাঃ এর ছেলে মাসুদ প্রাং দীর্ঘদিন ধরে তাদের জমিতে গাঁজার চাষ করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর একটি টিম নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ছোট হরিশপুর এলাকায় একটি ফসলি জমির মধ্যে পরিচর্যারত ৩ টি গাঁজার গাছের তথ্য সংগ্রহ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে মানিক প্রামানিককে আটক করা হয়।
এ বিষয়ে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তারা।