• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া খায়ের

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র রোগমুক্তি কামনায় উপজেলার সকল মসজিদে জুম্মার নামাজের পর দোয়া খায়ের করা হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলা পরিষদ জামে মসজিদ, মডেল মসজিদ, থানা জামে মসজিদসহ উপজেলার সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার সকল মসজিদ কর্তৃপক্ষকে খাদ্যমন্ত্রী মহোদয়ের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাতের অনুরোধ জানানো হয়। মোনাজাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের রোগমুক্তি কামনা করেন।

উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। মোনাজাত শেষে তিনি এ প্রতিবেদককে জানান, মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহদোয় সম্প্রতি পিত্তথলি প্রদাহ জনিত কারনে অসুস্থ্য হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাননীয় মন্ত্রী মহোদয় দ্রুত রোগমুক্তি লাভ করবেন এই দোয়া করছি। শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category