• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নিয়ামতপুরে গাছে গাছে মুকুল, ভোঁ ভোঁ করছে মৌমাছি

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

শাহজাহান শাজু, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে গাছে গাছে আমের মুকুল, যেনো এলাকায় শোভা বর্ধোন করছে। নানান জাতের আমের মুকুলের শুঘ্রানে মাতোল সবাই।

চলতি সময়ে আম গাছগুলোতে ফুটতে শুরু করেছে আমের মুকুল। আম বাগানে প্রবেশ করলেই মুগ্ধতা ছড়াচ্ছে মকুলের মৌ মৌ গন্ধ। মুকুলের গন্ধে যেমন বিমোহিত হচ্ছে মানুষ। অপর দিকে মুকুলের পরিপূর্ণতায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। আবহাওয়ার অবনতি না হলে চলতি বছরে গত বছরের তুলনায় আমের বাম্পার ফলনের আশায় দিন গুনছেন এলাকার আমচাষীরা।

আজ সোমবার সকালে সরেজমিনে এলাকার আমবাগান গুলো ঘুরে দেখা যায়, সারি সারি আমবাগানের প্রায় প্রতিটি গাছেই ফুটতে শুরু করেছে সোনালী রঙের আমের মুকুল। মধু সংগ্রহের জন্য ভোঁ ভোঁ করে করছে মৌমাছির দল। চারিদিকে মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে সদ্য প্রস্ফুটিত আমের মুকুল। জাতভেদে কোন গাছে বেশি আবার কোন গাছে কেবল মাত্র মুকুলের উঁকি দেখা যাচ্ছে। দখিনা বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চেষ্টার কোন ঘাটতি নেই আমচাষীদের। সেই কাকডাকা ভোর থেকে লোক লাগিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। যে গাছ গুলোতে কেবল মুকুল ফুটবে সেগুলোতে স্প্রে করছে। কেউ আবার আম গছের গোড়া আগাছা পরিস্কার করছে। কেউবা নালা কাটছে । আম বাগানগুলোতে যেন সাজ সাজ রব।
নিয়ামতপুর সদরের তেঘরিয় গ্রামের আমচাষী আব্দুল মতিন বলেন, এবার আমের মুকুল ভালো হয়েছে। আমরা নিয়োমিত সার বিষ ও লেবার দিয়ে পরিচর্যার কাজ করছি। তাছাড়া এবার লেবারের দামও বেশি। তবে আবহাওয়া ভালো থাকলে গত বছরের মতো এবারেও ভালো ফলন হবে ইনশাআল্লাহ।”
সাবইল গ্রামের আমচাষী মমিন বলেন, “চলতি বছরে গাছে আমের মুকুল বেশ ভালো দেখা যাচ্ছে। তবে অসময়ে যদি প্রাকৃতিক দূর্যোগ বা বৃষ্টিপাত হয় তাহলে সমস্যায় পড়তে হবে। তবে এখনো পর্যন্ত মুকুলের অবস্থা খুব ভালো রয়েছে। আমরা গাছের পরিচর্যা করছি। বাগান পরিষ্কার সহ স্প্রের কাজ চলমান। আশা করি ভালো ফলন পাবো।”
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে এই উপজেলায় প্রায় সাড়ে ১হাজার ১শ ৪০ হেক্টর জমিতে আমচাষ হচ্ছে। গত বছর প্রতি হেক্টরে ১২ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিলো।

কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এই বছরে উৎপাদন বৃদ্ধি হতে পারে। অধিক ফলনের লক্ষ্যে আমগাছে উকুন নাশক এভোমেট্রিন ও ছত্রাক নাশক মেনকোজেভ বালাইনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে আম চাষীদের। প্রতি বছরে এই উপজেলায় ক্রমান্বয়ে বাড়ছে আম বাগান। এই বছরেও আম বাগান বৃদ্ধি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category