মাসুদ রানা রাব্বানী, রাাজশাহী: নওগাঁর নিয়ামতপুরে ১৫০০ লিটার চোলাইমদ-সহ ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত ১০টায় নঁওগার নিয়ামতপুর থানাধীন শ্যামপুর (ঝিগাবাড়ী) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৫০০ লিটার চোলাইমদ (চুয়ানী) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: সিতেন(২৮), সে নিয়ামতপুর থানার শ্যামপুর (ঝিগাবাড়ী) গ্রামের মৃত সিধুর ছেলে, একই থানার ও গ্রামের মৃত কেয়ামতের ছেলে মোঃ মোজাম্মেল (৪৫), সমরা রাজের দুই ছেলে রনজিৎ রাজ (৪৫), সনজিৎ কুমার (২৪), একই থানার লতিফপুর গ্রামের শ্রী মঙ্গল তিক্কির ছেলে স্বপন(২৯), মোঃ মছির উদ্দিনের ছেলে মোঃ মহসিন রেজা (২৭)।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।