• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নিয়ামতপুরে ভোটের দীর্ঘ সারি, নির্বিঘনে ভোট দিতে পেয়ে খুশি ভোটার

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪

শাহজাহান শাজু, নিয়ামতপুর(নওগাঁ):
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিয়ামতপুর সদর ইউনিয়নের বাসুদেপপুর সপ্রাবি ও বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেয়ে খুশি সাধারণ ভোটাররা।

মঙ্গলবার সকালে উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন। উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুলালি নামের এক ভোটার বলেন, সকালে সংসারের কাজ সেরে ভোট কেন্দ্রে এসেছি। এসেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে। উৎসবমুখর পরিবেশে পরিবারের সবাই মিলে ভোট দিতে এসেছি।

মল্লিকা বর্মন নামের আরেক ভোটার বলেন, ভোটকেন্দ্রে কোনো সমস্যা নেই। কেউ কোন জোর করেনি, নির্ভোবিঘনে ভোট দিতে পেয়ে খুব ভালো লাগছে।

প্রিজাইডিং অফিসার সুজন আলী ও কমন কুমার সরকার বলেন, সকাল থেকেই ভোটারের ভীড় করছেন কেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে জানান তিনি। উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category