• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নেতানিয়াহু বিশ্বকে আরও অস্থিতিশীল করে তুলেছেন: মার্কিন সিনেটর

দিনকাল বিডি / ১১২৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক আইনের প্রতি অব্যাহত অবজ্ঞার ফলে বিশ্ব আরও বিপজ্জনক এবং অস্থিতিশীল হয়ে উঠেছে।

ইরনার বরাত দিয়ে আনাদোলু নিউজ জানিয়েছে, ভার্মন্টের একজন স্বাধীন প্রতিনিধি বার্নি স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবাজ পদক্ষেপ বিশ্বে আরও অস্থিতিশীলতা তৈরি করেছে।

তিনি আরও যোগ করেছেন, ইরানের উপর তার একতরফা এবং অবৈধ আক্রমণ একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বহন করে।

স্যান্ডার্স সতর্ক করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা নেতানিয়াহুর দ্বারা আরেকটি যুদ্ধে জড়াবো না। আমাদের অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এই সংঘাতের তীব্রতা রোধ করতে এবং পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনতে যথাসাধ্য চেষ্টা করতে হবে।

বার্নি স্যান্ডার্সের এসব বক্তব্য এবং ইসরায়েলি-ইরান যুদ্ধ থেকে দূরে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তার সতর্কবাণী এমন এক সময়ে এসেছে যখন তেল আবিব ওয়াশিংটনের সমর্থনে ইরানে আক্রমণ শুরু করেছে। এই প্রসঙ্গে, আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ফিওরেলা ইসাবেল সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমেরিকার জ্বালানিবাহী বিমানগুলো কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে উড়ে এসে ইসরায়েলি বিমানগুলোতে জ্বালানি সরবরাহ করেছে। সূত্র: আনাদোলু নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category