• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

বাংলাদেশি কর্মীদের সুখবর দিল মালয়েশিয়া

দিনকাল বিডি ২৪ / ১৬৮২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

জুনায়েদ রহমান চন্দন স্টাফ রিপোর্টার :

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া ও চাইলে নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তন করার পদ্ধতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৮ মে) দেশটির দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। এমনকি কোম্পানি পরিবর্তনের সুযোগ পাবেন।

বিষয়টি নিয়ে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন বলেন, বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের এখন থেকে উপস্থিত থাকতে হবে। নিয়োগকর্তাদের যেকোনো অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমনকি নতুন করে কোটা আবেদনের ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

এছাড়া ওই বৈঠকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে, সেই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু এখনও খোলাসা করেনি মালয়েশিয়া সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category