• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য

দিনকাল বিডি / ১০৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে তাৎক্ষণিক আলোচনায় প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল শনিবার রাতে জার্মান সম্প্রচারমাধ্যম এআরডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

মধ্যপ্রাচ্য সফরে থাকা ওয়াডেফুল বলেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত বন্ধে অবদান রাখার চেষ্টা করছেন। এ সময় তিনি উল্লেখ করেন, এর আগেও ইরান গঠনমূলক আলোচনার সুযোগ হাতছাড়া করেছে।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এখনো আশাবাদী যে আলোচনা সম্ভব। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য একযোগে প্রস্তুত রয়েছে। আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে অবিলম্বে আলোচনার প্রস্তাব দিচ্ছি, আশা করি তারা এই প্রস্তাব গ্রহণ করবে।

ওমানে অবস্থানরত ওয়াডেফুল আরও বলেন, এই সংঘাতের অবসান ঘটবে তখনই, যখন ইরান ও ইসরাইলের ওপর সব দিক থেকে চাপ প্রয়োগ করা হবে।

তিনি বলেন, সবারই আশা আগামী এক সপ্তাহের মধ্যে দুই পক্ষ থেকে সহিংসতার এই চক্র ভাঙতে একটি আন্তরিক প্রচেষ্টা দেখা যাবে।

তেহরানের সরকার পতনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ওয়াডেফুল বলেন, আমার ধারণা ইসরাইলের উদ্দেশ্য তেহরানের সরকার উৎখাত নয়।

গাজা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে মানবিক পরিস্থিতি গ্রহণযোগ্য নয় এবং ইসরাইলকে ত্রাণ সংস্থাগুলোর জন্য পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category