• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

নেত্রকোনায় পাওনা টাকাকে কেন্দ্র করে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

দিনকাল বিডি / ৩০৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনায় পাওনা টাকাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম (২১) নামে নেত্রকোনা সরকারি অনার্স প্রথম বর্ষে পড়ুয়া এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জনা যায় কাইলাটি গ্রামের আলী উসমানের ছেলে আলমগীর কবিরের সাথে অভিযুক্ত পাশ্ববর্তী এলাকার রনি,তরিকুল ও রুবেলের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল।

এ নিয়ে শুক্রবার (১২ই সেপ্টেম্বর ২০২৪) রাত নয়টার দিকে বাড়ির পাশে নেত্রকোনা-ইশ্বরগঞ্জ রোডে একা পেয়ে অভিযুক্তরা নিহতের বড়ভাই আলমগীরকে মারধর করে।

এসময় চিৎকার শুনে নিহত জাহাঙ্গীর আলম ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি আঘাত করা হয়।

এতে তাকে আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

সেখানে আনুমানিক রাত চারটার দিকে মারা যায় জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ছেলেকে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছে নিহতের বাবা মা।

আত্মীয় স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠছে একাকার আকাশ।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার।

এসময় তিনি সাংবাদিকদের বলেন “গত রাতে টাকা নিয়ে মারামারির ঘটনায় আহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে আমরা শুনেছি।আমি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের কাউকেই পাওয়া যায়নি এবং তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category