• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পটুয়াখালীতে ব্যক্তিগত উদ্যোগে ইউপি চেয়ারম্যানের বেরিবাঁধ মেরামত

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুন, ২০২৪

মোঃ ফোরকান, জেলা প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালে তান্ডবে বিভিন্ন এলাকার বিধ্বস্ত বেরিবাঁধ ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছেন সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ইউনিয়নের চরমৈশাদী গ্রাম সংলগ্ন বেরিবাঁধ, বট বলইকাঠি গ্রামের বেরিবাঁধ, চর বলইকাঠি বেরিবাঁধ ও চন্ডিপুর এলাকার বেরিবাঁধসহ আরো কয়েকটি বেরিবাঁধ বিধ্বস্ত হয়েছে। ফলে কয়েকশ পরিবার পানি বন্দি হয়ে পরায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই গ্রামের মানুষদের।

বিধ্বস্ত এ বেরিবাঁধগুলো মেরামত এবং চলাচলের উপযোগী করে গড়ে তোলার জন্য ব্যক্তিগত অর্থায়নে ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা উদ্যোগ গ্রহণ করেন। ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে বেরিবাঁধ মেরামতের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে।

চরমৈশাদী এলাকার বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন,”ঘূর্ণিঝড় থামার সাথে সাথেই বেরিবাঁধ মেরামত ফলে আমাদের চলাচলের অনেক উপকার হয়েছে। ভবিষ্যতে আরো টেকসই বেরবাঁধ নির্মাণ হলে এ এলাকার মানুষের ঘূর্ণিঝড় নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না”।

বট বলইকাঠি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন,”বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ার ফলে এলাকার শিক্ষার্থীরা স্কুলে যেতে পারতো না। চেয়ারম্যান বেরিবাঁধ মেরামত করে দেওয়াতে এখন সকলের যাতায়াতে সুবিধা হয়েছে”।

বেরিবাঁধ মেরামত সম্পর্কে ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা বলেন,”আমার এলাকার মানুষ কষ্টে পানি বন্দী থাকলে তা খুবই দুঃখজনক।সরকারি বরাদ্দ পেতে দেরি হবে ভেবে নিজ এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে এ বেরিবাঁধ মেরামত করা হয়েছে”।

তিনি আরো জানান, সরকারি বরাদ্দের মাধ্যমে কমলাপুরের বিভিন্ন এলাকায় টেকসই বেরিবাঁধ নির্মাণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category