• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিওকুরি” পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ মে, ২০২৩

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিওকুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরুস্কার বিতরণী ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আব্দুল আহাদ, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা,প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দ্ৰ (ইএলও) ডা.মনিরুজ্জামান, সাংবাদিবৃন্দ সহ প্রমূখ।

পরবর্তীতে এ উপলক্ষে আলোচনা সভায় এই পদক প্রাপ্তির বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী পাশাপাশি তাদের অভিভাবকরাও এতে অংশ নেয়। বক্তারা বলেন, বঙ্গবন্ধু যে শান্তি প্রিয় মানুষ ছিলেন এটা প্রমাণ স্বরূপ তিনি এই পদক পেয়েছিলেন। আজ বঙ্গবন্ধুর কন্যাও সেই শান্তি প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছে।

পরে আয়োজিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় এবং পরিশেষে সাংস্কৃতিক পরিবেশনায় শিল্পকলা একাডেমির শিল্পীরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category