• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পত্নীতলায় বিনামূল্যে সাড়ে ৫৮ হাজার শিশু পাবে টাইফয়েড টিকা

দিনকাল বিডি ২৪ / ২৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

সারাদেশে ৫ কোটি শিশু – কিশোর পাবে টাইফয়েড টিকা। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো নওগাঁর পত্নীতলা উপজেলায় সাড়ে ৫৮ হাজার শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে পুরো উপজেলায় ২৬৫টি কেন্দ্রে মাধ্যমে প্রায় ৫৮ হাজার ৫৯৭ জন শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে বিনামূল্যে ১ ডোজ করে টিকা দেওয়া হবে। এই টিকার আওতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও এতিমখানাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ টিকা পাবে।

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকেও এ টিকার আওতায় আনা হবে। টিকা পাওয়ার জন্য সরকারি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে শিশুর নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর টিকা কার্ড সংগ্রহ করে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গেলেই পাওয়া যাবে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা। নিবন্ধন ছাড়া কোনো টিকা দেওয়া হবে না।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন,‘এ টিকা দিলে শিশুরা টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত থাকবে এবং তাদের টাইফয়েড আক্রান্ত করতে পারবে না।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। এর উপসর্গ হলো দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামান্দ্য ও কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়া। উপসর্গগুলো প্রায়ই অস্পষ্ট থাকে এবং বহু ক্ষেত্রে অন্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category