• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পত্নীতলায় টাস্কফোর্স অভিযানে ১১ হাজার পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দম্পতি আটক

দিনকাল বিডি / ২২৪ Time View
প্রকাশঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২

আল ফাহাদ ইসলাম,
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ১১ হাজার পিছ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট শাহীন-গুলশান দম্পতি কে আটককরা হয়েছে।

বুধবার( ২ নভেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে ১০.৩০ টায় উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পত্নীতলা থানা পুলিশ এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে পত্নীতলা পুরাতন বাজার এলাকায় মেসার্স শাহীন মেডিকেল স্টোর এর প্রোপাইটর মোঃ শাহীনুর ইসলাম শাহীন (৩৭) এর বসতবাড়ি তল্লাশী করে ১১ হাজার পিছ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০০ মিঃগ্রাঃ উদ্ধার ও জব্দ করা হয়।

এ অপরাধে মোঃ শাহীনুর ইসলাম শাহীন (৩৭) ও তার স্ত্রী মোছাঃ গুলশান আরা (৩০) উভয়কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য তারা দীর্ঘদিন যাবৎ ফার্মেসী ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট খুচরা ও পাইকারী ক্রয় বিক্রয় করে আসছে। এর আগেও তাদের বাড়ী হতে ট্যাপেন্টাডল উদ্ধার করেছিল প্রশাসন।

উল্লেখ, দেশে ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে নিষিদ্ধঘোষিত ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। মাদকসেবীরা ইয়াবার বিকল্প হিসেবে এ ট্যাবলেট সেবন করছেন। বর্তমানে এটি পত্নীতলায় গরিবের ইয়াবা নামে পরিচিতি লাভ করেছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে দুপুরে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুমানা আফরোজ তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে বিস্তারিত ঘটনা বর্ণনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category