• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পত্নীতলা ১৪ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক- ৪

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

শাহারিয়ার শান্ত,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ চারজন কে আটক করেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ১৪ বিজিবির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার (২ ডিসেম্বর) সকাল ৭ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে উদয়শ্রী ঠনঠনিয়া পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে করে ১৩০ বোতল ভারতীয় ফায়ারডিল, ০৬ বোতল ভারতীয় মদ, ০২টি পুরাতন মোটর সাইকেল, ০৪টি মোবাইল ফোন এবং ০৫টি সীম কার্ডসহ ০৪ জন চোরাকারবারী আটক করেন।

আটককৃতরা হলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাট আমলা গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে মোঃ ফিরোজ হোসেন(৩৮), চকমুলী গ্রামের তজিম উদ্দীনের ছেলে মোঃ মতিয়ার হোসেন(৩৫), চক নন্দল গ্রামের মৃত জিল্লু হাসদার ছেলে শ্রী পাউলুস হাসদা(২৭) এবং একই গ্রামের সরকার হাসদার ছেলে মিঠু হাসদা (২৫) পিতা-সরকার হাসদা। আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করে মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা করা হয়েছে । মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৯৯ হাজার টাকা।

নওগাঁ সীমান্তে অবৈধ পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category