• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

“পরিবেশ ধ্বংসের উন্নয়ন মানুষের কাজে আসেনা”

দিনকাল বিডি / ১২৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

শ্রীপুর, গাজীপুর:
বনভূমি, জলাশয়, গাছপালা কেটে যেসব উন্নয়ন করা হয় তা মানুষের কোনো কাজে আসে না। এতে দীর্ঘ মেয়াদি ক্ষতির সম্মুখীন হতে হয় বলে মত দিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন “ক্লিন এন্ড গ্রীন গাজীপুর” এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। গাজীপুরে শ্রীপুরের জিওসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচিটির উদ্বোধন করা হয়।

সংগঠনের চেয়ারম্যান ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম- বাংলাদেশে এর সাধারণ সম্পাদক ফয়সাল খান, সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম, আবুল কালাম আজাদ, জিওসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য উসামা বিন হোসাইন, আব্দুল্লাহ হিস সাকিব সহ আরও প্রমূখ।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফয়সাল খান বলেন, গাজীপুরের বনভূমি ও জলাভূমি আশঙ্কাজনক হারে কমছে। এতে দিন দিন পরিবেশ ও প্রতিবেশ হুমকির মুখে পড়ছে। বৃক্ষ রোপণ কর্মসূচি হয়ত এই সংকট মোকাবিলায় কিছুটা ভূমিকা রাখবে। এর পাশাপাশি বনভূমি যাতে কেউ দখন বা ধ্বংস করতে না পারে সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, যখন যে সরকারই ক্ষমতায় থাকুক, পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে তাদের ওপর চাপ সৃষ্টি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category